শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

 

নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঘাসিরদিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই আবুল খায়ের জানান।

তিনি বলেন, হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। দুর্ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আর নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পরে দুজন মারা গেছেন। আহত আরও চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে উদ্ধার কাজে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সাভার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি সিলেট যাচ্ছিল। শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দ্রুতগতি মাইক্রোবাসটির দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশ ও ফায়ার সার্ভিসের। ট্রাকটি জব্দ করার পাশাপাশি এর চালককে আটক করা হয়েছে। মরদেহগুলো নরসিংদী জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ