শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেয়ার দাবীতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেয়ার দাবীতে মানববন্ধন
মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেয়ার দাবীতে মানববন্ধন

 

নরসিংদীতে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেওয়ার দাবী এবং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে ঢাকা–সিলেট মহাসড়কের পাচদোনা মোড়ে বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেয়ার দাবী জানানো হয়।

রবিবার (২৫ জুন) সকাল ১১টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে ঢাকা–সিলেট মহাসড়কের পাঁচদোনার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে অংশ নেয় শত শত মানুষ ।

মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচদোনা মুক্তিযোদ্ধা পল্লীতে প্রায় যোদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ একাধিক মুক্তিযোদ্ধা পরিবার বসবাস করেন। সম্প্রতি রাসেল মাহমুদ নামে এক সন্ত্রাসী মুক্তিযোদ্ধা পল্লীতে যাতায়তের রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে মুক্তিযোদ্ধাদের বাড়িতে যাওয়া আসার রাস্তা বন্ধ হয়ে যায়। এরই প্রেক্ষিতে মুক্তিযোদ্ধারা ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত’র দারস্থ হয়। পরে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান সহ একাধিক ব্যাক্তির নামে আদালতে মামলা দায়ের করেন। একই সাথে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তাটি পুনরায় বন্ধ করে দেয়া হয়।

তারা আরও জানান, অভিলম্বে মুক্তিযোদ্ধা পল্লীর রাস্তা খুলে দেয়া সহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম মিয়া,ইউপি সদস্য দানিছুর রহমান দানা,ইউপি সদস্য সুজিত মেম্বার , ইউপি সদস্য নিতিশ চন্দ্র বনিক, ইউপি সদস্য আতাউর প্রধান, ইউপি সদস্য তাহের আলী আওয়ামীলীগ নেতা সাইদ হাসান কাজল,যুবলীগ নেতা কামাল হোসেন ফিরুজ মিয়া ও গিয়াস উদ্দিন প্রমূখ।

 

মোঃ সেলিম মিয়া/পূর্ণ/দীপ্ত নিউজ