শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা–মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী সাবিনা বেগম (২৮) ও তার কন্যা শিশু মাইমুনা (৩)। আর আহত অপর শিশু সিনহাকে (৪) নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ ও ৪ বছরের দুই মেয়ে শিশুসন্তানসহ নরসিংদী রেলস্টেশনে আসেন মা সাবিনা বেগম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের হর্নের শব্দ শুনে দৌড় দেয় শিশুসন্তান সিনহা। তাকে বাঁচাতে কোলে থাকা শিশু সন্তান মাইমুনাকে নিয়ে এগিয়ে যান সাবিনা বেগম। এসময় ট্রেনের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মা সাবিনা বেগম ও কোলে থাকা শিশু সন্তান মাইমুনা। গুরুতর আহত হয় অপর সন্তান সিনহা।

স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় সিনহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল্লাহ বলেন,কারণ অনুসন্ধানসহ বিস্তারিত জানান চেষ্টা চলছে। পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ