শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৬

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে ইটাখোলা–মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন।

স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা শিবপুরে যাচ্ছিল। পথে পঁচারবাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক নারী যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়।

শিবপুর থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, নিহতদের নাম–পরিচয় জানার চেষ্টা চলছে।

 

এসএ