শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে নিহত ৩, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নরসিংদীতে নিহত ৩, আহত ২
নরসিংদী

নরসিংদীতে শিবপুরে এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে মাইক্রো বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী।

আহতরা হলেন- মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)। তাদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯.৩০ টার রায়পুরা উপজেলার ভিটিমরজাল এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাকে পিছন থেকে বাস ধাক্কা দিলে সিএনজি খাদে পড়ে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিন আহত হয়েছেন।

আব্দুল মান্নান আনসারী বলেন, ”রাত ২ টার দিকে নরসিংদী শিবপুর শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রো বাসের সাথে সংঘর্ষ হয়। আমরা জাতীয় জরুরী সেবা থেকে কল পেয়ে পৌছায় ২টা ৮মিনিটে। মাইক্রো বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন নিহত হয় এবং আহত মা–মেয়ে হামিদা বেগম ও সানজিদা বেগমকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যার বিশিষ্ট হাসপালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।নিহত তিন জনই পুরুষ ব্যক্তি। তবে প্রাথমিকভাবে, তাদের পরিচয় নিশ্চিত করা যায় নি। আমরা ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে চলে এসেছি।“

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপালের আরএমও ডা. পলাশ মোল্লা বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে ভর্তি করে আমাদের হাসপালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে।“

তবে, এ ঘটনায় শিবপুর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল খায়েরকে একাধিকার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেন নি।

মোঃসেলিম মিয়া/পূর্ণিমা/দীপ্ত নিউজ