শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নববধুকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামীর আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নববধুকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামীর আত্মসমর্পণ
গণধর্ষণ মামলার প্রধান আসামী জাহাঙ্গীর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর এলাকায় স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে নববধুকে (১৮) গণধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর (৩৫) নোয়াখালীর আদালতে আত্মসমর্পণ করেছে।

রবিবার (২৫ জুন) দুপুরে জাহাঙ্গীর আত্মসমর্পণ করার পর তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রেগুলেটর এলাকার নুরনবীর ছেলে।

একই মামলায় গ্রেফতারকৃত অপর দুই আসামী আনোয়ার হোসেন রিয়াদ (৩০) ও জালাল উদ্দিন মিস্টারকে (২৭) পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল। মামলার তিনজন আসামীই বর্তমানে কারাগারে আটক রয়েছে।

উল্লেখ্য ১৪ জুন সকাল ১১টায় রেগুলেটর এলাকায় স্বামীকে নিয়ে নববধু ঘুরতে আসলে ধর্ষক জাহাঙ্গীর, রিয়াদ ও মিষ্টার স্বামীকে গাছে বেঁধে বাগানে নিয়ে নববধুকে গণধর্ষণ করে। এ ঘটনায় ১৮ জুন নববধুর স্বামী কামাল হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে।

এ.এস.এম.নাসিম/এসএ/দীপ্ত নিউজ