শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নদী পার হতে গিয়ে কৃষকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নদী পার হতে গিয়ে কৃষকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে সঁতার খাওয়া নদীতে প্রায় ১৬ ঘন্টা পর নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ইউনিয়নের ফকিবেরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম আব্দুস শফি (৭০)। তিনি ফকিরের টাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, রবিবার বিকেল ৫টার দিকে শাফি আমন ক্ষেতে নিরানীর শেষে ঘাস নিয়ে ফকির হাট বাজারের পাশের সঁতার খাওয়া নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে পানিতে ডুবে নিখোঁজ হন। প্রথমে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১৬ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার ইমন মিয়া বলেন, নিখোঁজ কৃষকের মরদেহ সকালে উদ্ধার করে পরিবারের হস্তান্তর করা হয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম।

 

এসএ/দীপ্ত নিউজ