শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

নদীতে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নদীতে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

 

সাতক্ষীরা সীমান্ত নদী কালিন্দিতে ছিপ দিয়ে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে আলী হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী কালিন্দি নদীর পরানপুর স্লুইজ গেট এর অদুরে মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পরানপুর গ্রামের আল আমিন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী মহাদেব মন্ডলের ছেলে সুজনের সঙ্গে ভারত সীমান্তবর্তী কালিন্দি নদীতে ছিপ দিয়ে মাছ ধরতে যায়। তাদের পাশাপাশি পৃথক একটি নৌকায় মাছ ধরছিলেন তার বাবা রফিকুল ইসলাম।

তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে জোয়ারের স্রোতে নৌকায় পানি ঢুকে পড়ার একপর্যায়ে হাসান নৌকায় বাঁধা দড়ি খুলতে গিয়ে তার পায়ে জড়িয়ে যায়। এতে নৌকা ডুবিতে তার মৃত্যু হয়। সুজন ভাসতে ভাসতে পার্শ্ববর্তী তার (আল আমিন) বাবার নৌকায় উঠে জীবন বাঁচায়।

দুপুর ১টার দিকে রফিকুল ইসলাম ও কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের নেতৃত্বে হাসানের লাশ উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

এসএ/দীপ্ত নিউজ