শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার
কাওছার আহমেদ

নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র কাওছার আহমেদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রীজের স্লুইচগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাওছার আহমেদ একই উপজেলার রাণীনগর উজানপাড়ার হাবিবুর রহমানের ছেলে ও তেলিগ্রাম দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, কাওছার আহমেদ বুধবার ( ২০ সেপ্টেম্বর) দুপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে নদীতে দেয়া সৌঁতিজালের সাথে জড়ানো কাওছারের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাহেদুল আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ