শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নতুন বই নিয়ে ট্রাক খাদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন বই নিয়ে ট্রাক খাদে
ছবি: ক্ষতিগ্রস্ত ট্রাক ও বই সরিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রম

রাঙামাটির নানিয়ারচরে প্রাথমিক বিদ‍্যালয়ের তিন উপজেলার নতুন বইসহ একটি ট্রাক খাদে পড়ে গেছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল এগারোটার দিকে চট্টগ্রাম হতে নানিয়ারচর উপজেলা সদরে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি পাঠ্য পুস্তক বোঝাই গাড়িটি নানিয়ারচর উপজেলাধীন নানাক্রুম কুকুরমারা এলাকায় পৌঁছালে (ট্রাক নং– নোয়াখালী–ট ১১–০৩২১) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ট্রাকটিতে নানিয়াচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ৯হাজার ৮৩৩ টি নতুন বই ছিল।

এতে পুস্তক বোঝাই ট্রাকটির সামনের অংশ ভেঙ্গে গিয়ে আংশিক ক্ষতি হয়েছে। দূর্ঘটনার পরক্ষণেই ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষাক্রমের পাঠ‍্যপুস্তকবাহী একটি পিকাপ নানাক্রম নামক স্থানে গেলে গাড়ি (ব্রেকফেল) করে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ও হেলপার আহত হওয়ার খবর পেয়েছি কিন্তু ঘটনাস্থলে কাউকে পাইনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার এস আই মাহবুব আলম জানান, আমরা একটি ট্রাক খাদে পড়ার খবর পেয়েছি। ঘটাস্থলে আমাদের টিম গিয়েছিল,গাড়ির সামনের অবস্থা আংশিক খারাপ,স্থানীয়দের মাধ‍্যমে বিষয়টি জানতে পেরেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপসী চাকমা জানান, বই তেমন ক্ষতিগ্রস্ত হয় নাই। বইগুলো ক্ষতিগ্রস্ত ট্রাক থেকে সরিয়ে নিয়ে আসার কাজ চলছে।

আরও পড়ুন: নতুন শিক্ষাক্রম বাতিলের আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য কোচিং বাণিজ্য টিকিয়ে রাখা : শিক্ষামন্ত্রী

মিশু দে/মোরশেদ আলম/দীপ্ত নিউজ