শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

নতুন অতিথির অপেক্ষায় দীপিকা- রণবীর !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নতুন অতিথির অপেক্ষায় দীপিকা- রণবীর !
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

বিয়ের পর বলিউডের একের পর এক তারকারা সন্তান নেওয়ার সুখবর দিলেও, বিষয়টি নিয়ে দীপিকাকে বারবার বলতে শোনা গেছে, ‘যখন সময় হবে, তখন নিশ্চয়ই জানাব‘। এবার জানা গেল, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে নতুন অতিথি আসছে। প্রথমবার মা হতে যাচ্ছেন দীপিকা।

ভারতীয় গণমাধ্যম দ্য উইকে একটি সূত্র জানিয়েছে, এখন দীপিকার সেকেন্ড ট্রাইমেস্টার চলছে। অর্থাৎ গর্ভকালীন সময়ের দ্বিতীয় পর্যায় (৪ থেকে ৬ মাস)। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রথম সন্তানের বাবা–মা হতে চলেছেন রণবীর–দীপিকা দম্পতি।

সম্প্রতি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে ৭৭তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডে সব্যসাচি মুখার্জির ডিজাইন করা শাড়ি পরে হাজির হয়েছিলেন দীপিকা।

বাফটা মঞ্চে খুব সচেতনভাবে শাড়িতে বেবি বাম্প লুকিয়েছেন দীপিকা। তাঁর শারীরিক পরিবর্তনও লক্ষ করেছেন অনেকে। বাফটার মঞ্চে অভিনেত্রীর ছবি দেখেই দীপিকার মা হওয়ার গুঞ্জন রটে।

তবে এ নিয়ে দীপিকা বা রণবীরের আনুষ্ঠানিক এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: সুখবর দিলেন দীপিকা

এর আগে গত জানুয়ারিতে ভোগ সিঙ্গাপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান নিয়ে আগ্রহের কথা জানান দীপিকা। অভিনেত্রী বলেন, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। সেদিনের অপেক্ষায় আছি, যে দিন আমরা পরিবারে নতুন অতিথি নিয়ে আসতে পারব।‘

সঞ্জয় লীলা বানশালি পরিচালিত রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা ‘রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রথম আলাপ হয়। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও পর্দা ভাগ করতে দেখা গেছে তাঁদের।

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ের পিড়িতে বসেন এই তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা–রণবীর।

 

এসএ/দীপ্ত সংবাদ