শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নকলায় চার কেজি গাঁজাসহ ইমাম গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নকলায় চার কেজি গাঁজাসহ ইমাম গ্রেপ্তার

শেরপুরের নকলায় চার কেজি গাঁজাসহ এক ইমামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা–শেরপুর মহাসড়কের গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকা থেকে তাঁকে আটক করে নকলা থানা পুলিশ।

আটককৃত ইমামের নাম সোহেল রানা (৩৭)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। পরে তার কাছে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে দু‘টি প্যাকেটে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় সোহেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

সোহেল নেত্রকোনার দূর্গাপুর উপজেলার শ্রীরামখিলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে।

মঞ্জুরুল আহসান/শায়লা/দীপ্ত নিউজ