শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁ সীমান্তে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নওগাঁ সীমান্তে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের কাছ থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পত্নীতলা থানায় সোপর্দ করেছে বিজিবি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) শীতল মাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪ /১–এসের কাছ দিয়ে বিএসএফ বাংলাদেশের ভেতরে ওই ১৬ জনকে পুশইন করে। খবর পেয়ে বিজিবির টহল দল সীমান্তসংলগ্ন ঘুরকী গ্রামের পাকা রাস্তার ধারে তাদের আটক করে। জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন যাচাই করে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিজিবি আটক ব্যক্তিদের পত্নীতলা থানায় হস্তান্তর করে।

জানা গেছে কয়েক বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল তারা।