শিরোনাম
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

পুলিশ সুপার জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে পত্নীতলা উপজেলার মানাসী নামক স্থানে সড়কের উপড় গাছ ফেলে বিআরটিসি’র একটি বাসসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি চালায় দুষ্কৃতিকারীরা। এরপর অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত রবিবার দিবাড়ত রাতে জয়পুরহাট থেকে ২জন, গাইবান্ধা থেকে ৩ জন এবং বগুড়া থেকে ১জনসহ মোট ৬জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়। একইসাথে লুন্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতির সময় ব্যবহৃত কয়েকটি দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নওগাঁ ও পাবনায় বিআরটিসির বাস ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

রিপন/আল