শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁর জেলা প্রশাসক মেহেদী হাসানকে প্রত্যাহারের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নওগাঁর জেলা প্রশাসক মেহেদী হাসানকে প্রত্যাহারের দাবি
নওগাঁর জেলা প্রশাসক মেহেদী হাসান

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানকে প্রত্যাহারের এক দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন সাংবাদিকরা। সোমবার (৫ জুন) রাতে নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন। এসময় জেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য নবির উদ্দিন, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ফরিদুল করিম তরফদার, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, জেলা সাংবাদিক উইনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের প্রত্যাহার দাবিতে আন্দোলন বেগবান করার সিদ্ধান্ত হয়। এজন্য জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনকে আহবায়ক, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রায়হান আলম ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদকে যুগ্ম আহ্বায়ক এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটনকে কমিটির মুখপাত্র করে ‘সম্মিলিত সাংবাদিক সংগ্রাম কমিটি, নওগাঁ‘ গঠন করা হয়।

যৌথ সভা শেষে সংগ্রাম কমিটি আন্দোলন ঘোষণা করে।

সাংবাদিক নেতারা জানান, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের প্রত্যাহার দাবিতে বুধবার (৭ জুন) সকাল সাড়ে নয়টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

তারা আরো জানান, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ‘নওগাঁ জেলা প্রেসক্লাবকে অবমাননা ও অবজ্ঞা করে সাংবাদিকদের সাথে অসম্মানজনক আচরণ করছেন। তাঁর খামখেয়ালি আচরণে সরকারি স্বার্থ ও উন্নয়ন কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। নওগাঁবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তার প্রত্যাহারে কঠোর আন্দোলনের ডাক দেয়া হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে খালিদ মেহেদী হাসানকে প্রত্যাহার করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন কর্মসূচি পালনের কথা জানান তারা।

 

আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ