শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় ১৩ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব–৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২৪ জুলাই) সকালে র‌্যাব–৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে রবিবার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খিরসিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর হোসেন জেলার ধামইরহাট থানার দেবীপুর গ্রামের আজিজ ওরফে গাছা এর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই রাতে ভিকটিমকে (১৩) বাড়িতে একা পেয়ে আলমগীর তার বন্ধু সোহাগ এর সহযোগিতায় অপহরণ করে জংগলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন ভিকটিমের বাবা ধামইরহাট থানায় আলমগীর ও তার বন্ধু সোহাগ এর নামে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করে। মামলার র‌্যাবের অভিযানিক দল আসামি আলমগীরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব–৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে পত্নীতলা উপজেলার খিরসিন এলাকা থেকে আসামি আলমগীরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ