শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় জামিন নিতে গিয়ে কারাগারে বিএনপির ৭ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় জামিন নিতে গিয়ে কারাগারে বিএনপির ৭ নেতা

নওগাঁ রাণীনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চাইলে তা নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।

কারাগারে পাঠানো বিএনপির নেতা–কর্মীরা হলেন, রাণীনগর উপজেলা যুগ্ন আহ্বায়ক মোসাররফ হোসেন, ফরহাদ আলী মন্ডল ও আতিকুজ্জামান, সদস্য এইচএম নয়ন খান লুলু, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাছান ও বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক একলাস আলী মন্ডল।

আরও পড়ুন: পাবনায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাণীনগর উপজেলার ঝিনা এলাকায় দলীয় সভা শেষে যুবলীগের ১০–১৫ কর্মী মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দিঘীরপাড় ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই জয়নাল সরদার নামে এক যুবলীগ কর্মী বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয়ে আরও ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

আদালত সূত্রে আরও জানা যায়, মামলায় ৮ নেতাকর্মী ৬ সপ্তাহ আগে হাইকোর্ট থেকে আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার (৫মার্চ) আদালতে হাজির হয়ে মামলার এজাহার ভুক্ত ৭ নেতাকর্মী পুনরায় জামিনের আবেদন করলে নামঞ্জুর করে আদালত।

আসামিপক্ষের আইনজীবী সাব্বির হোসেন বলেন, আদালত সবাইকে কারাগারে পাঠিয়েছেন। আমরা পরবর্তীকালে আবার জামিন চাইব।

 

রিপন/এসএ/দীপ্ত সংবাদ