শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিতে তরুণ প্রজন্মকে আহ্বান ছাত্রলীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিতে তরুণ প্রজন্মকে আহ্বান ছাত্রলীগের

ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (২৪ এপ্রিল) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি ও খাদ্যশস্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার কারিগর বাংলাদেশের মানুষের আশা–ভরসার কেন্দ্রস্থল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নয়ন দর্শনের বড় অংশ জুড়ে রয়েছে কৃষি ও কৃষক। কৃষি উন্নয়নে তাই তিনি গ্রহণ করেছেন যুগান্তকারী সব পদক্ষেপ। এ কারণেই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও চরম খাদ্য ঘাটতির মধ্যেও দেশের কৃষকের মুখে হাসি ধরে রেখে মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি বাড়িকে একটি করে খামার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। দেশের এক ইঞ্চি মাটিও যেন অনাবাদি না থাকে, পতিত জমিতে যেন ফসল উৎপাদন ও গবাদি পশুপালন করা হয় সে নির্দেশ প্রদান করেছেন।

কৃষকের ধান কেটে দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলার ছাত্র সমাজের নির্ভরতার একমাত্র ঠিকানা, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশের তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে; চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তারা যেন নিরবচ্ছিন্ন, নিরলস ভূমিকা পালন করে। অতীতের মতো এ বছরও ছাত্রলীগের নেতা–কর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে, এটিই সংকল্প।

এমি/দীপ্ত