শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ধানের শীষে নির্বাচন করবেন রাশেদ খান, গণঅধিকার থেকে পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধানের শীষে নির্বাচন করবেন রাশেদ খান, গণঅধিকার থেকে পদত্যাগ

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

আবু হানিফ আরও বলেন, গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর সংবাদমাধ্যম‘কে বলেন, নির্বাচনের জয়ের কৌশলে হিসেবে আমরা পার্টি থেকে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছি।

তবে এ বিষয়ে রাশেদ খান জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে কোন মন্তব্য করব না। কোন সিদ্ধান্ত হলে আমি জানাবো।

 

এসএ