শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ধানমন্ডিতে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধানমন্ডিতে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধানমন্ডির এক নম্বর সড়কে বিএনপির সঙ্গে পুলিশ সংঘর্ষের সময় পুলিশ টিয়ারশেল ছোঁড়ে এবং বিএনপির কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে।

মঙ্গলবার (২৩ মে) বেলা পৌনে ৪টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিএনপির মিছিল সায়েন্সল্যাব মোড়ে এসে শেষ হয়। মিছিলে অংশ নেয়া কিছু নেতা–কর্মী ওই স্থানে দেওয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে।

তখন বিএনপি নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করে ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এসময় তারা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এর আগে দুপুর আড়াইটার দিকে কর্মসূচি শুরু করে বিএনপি। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম পদযাত্রার উদ্বোধন করেন। গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও দশ দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

 

এমি/দীপ্ত নিউজ