শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ বোন নিখোঁজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ বোন নিখোঁজ!

টাঙ্গাইল জেলার ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ বোন নিখোঁজ হওয়ার টনা ঘটেছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ঘোষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন বোন হলেন— টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই মাদ্রাসায় পড়ুয়া কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং খালাতো বোন, কেশন মাইজাল এলাকায় মনিরুজ্জামানের কন্যা মনিরা আক্তার (১১)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে উপজেলার ঘোষ পাড়া এলাকায় বেড়াতে আসে নিখোঁজ ওই তিন শিশু। পরে শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোত ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. জানে আলম বলেন, নদীতে নিখোঁজ এর ঘটনা জানতে পেরে ডুবুরি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছায়। যে পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া না যায় উদ্ধার কাজ চলমান থাকবে।

 

এসএ