শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ধরলা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধরলা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীতে অনুষ্ঠিত হয়েছে পক্ষ কালব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ধরলা ব্রীজের পাশে অনুষ্ঠিত নৌকা বাইচের ফাইনাল খেলা দেখতে দুর–দুরান্ত থেকে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ উপস্থিত হয়।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে ২২ টি নৌকা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভুরুঙ্গামারী উপজেলার ৭১ সৈনিক নৌকা এবং রানার আপ হয়েছে কুড়িগ্রাম সদরের দুরন্ত পাখি নৌকা।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন একুশপদক প্রাপ্ত এডভোকেট আব্রাহাম লিংকন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী আবু সুফিয়ান পাভেল, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

ধরলা ব্রিজ পূর্বপাড়ের খড়কুটো রেস্টুরেন্টের আয়োজনে চ্যাম্পিয়ন নৌকাকে ১টি মহিষ, রানার আপ নৌকাকে ১টি গরু এবং তৃতীয় স্থান অর্জনকারী নৌকাকে ১টি ফ্রিজ প্রদান করা হয়।

এসএ/দীপ্ত নিউজ