সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রথমবারের মতো সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ঢাকায় নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টিটোয়েন্টি খেলবে তারা।

সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২০ মার্চ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের টিটোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আর ওয়ানডে ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

তবে বাংলাদেশঅস্ট্রেলিয়া, নারী দলের ম্যাচগুলো হবে মিরপুর স্টেডিয়ামে। মূলত, মেয়েদের খেলার সুযোগ দিতেই ছেলেদের শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ ঢাকার বাইরের দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামে রাখা হয়েছে।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More