শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দোনেৎস্কে ইউক্রেনের হামলায় ছয় জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দোনেৎস্কে ইউক্রেনের হামলায় ছয় জন নিহত

কিয়েভ বাহিনীর হামলায় রাশিয়া অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয় জন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়া সমর্থিত স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুশিলিন বলেন, ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্কে স্বিতলোদারস্ক এবং হরলিভকা শহরে গোলাবর্ষণ করেছে। এতে ছয়জন লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় বেসামরিক লোক।

তিনি বলেন, হামলার সময় বেশ কিছু বাড়িঘর এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে করে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপে যুদ্ধ ফিরে আসে। তবে কিয়েভ গত বছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণ শুরু করে এবং দেশের দক্ষিণ ও পূর্বের বিভিন্ন অঞ্চলে রাশিয়ান বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। যদিও পালটা আক্রমণে ইউক্রেনের অর্জন এখন পর্যন্ত খুবই সীমিত।

২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। সে সময় তিনি বলেছিলেন, ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনা সমাবেশ জরুরি।

শায়লা/দীপ্ত নিউজ