শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

দেহদানের ঘোষণা দিলেন অভিনেত্রী স্পর্শিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেহদানের ঘোষণা দিলেন অভিনেত্রী স্পর্শিয়া
অভিনেত্রী স্পর্শিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আর পথশিশুদের নিয়েও কাজ করেন তিনি।

শুক্রবার (৮ ডিসেম্বর) এ অভিনেত্রীর জন্মদিন। আর বিশেষ এ দিনে বিশেষ ঘোষণা করলেন স্পর্শিয়া। আনুষ্ঠানিকভাবে এদিনই তিনি ‘মরণোত্তর দেহদান’ করার ঘোষণা দিলেন।

বিশেষ এই দিনে স্পর্শিয়া বলেন, আমরা নানাভাবেই মানুষের উপকার করার চেষ্টা করি। এটাও আমার এক ধরনের উপকারের চিন্তা। মৃত্যুর পর আমি আমার দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করব।

তিনি বলেন, মরণোত্তর দেহ দান প্রসঙ্গে আমি অনেকদিন ধরে পরিকল্পনা করেছি। মৃত্যুর পর আমার শরীরের অঙ্গপ্রতঙ্গ জীবিত রোগীর শরীরে প্রতিস্থাপন হবে, এরপর চিকিৎশাস্ত্রের প্রয়োজনে ব্যবহার করা হবে। এতে অন্য কোনো মানুষের উপকার হবে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত আলাপ করেছি। তাই মৃত্যুর পরে দাফন নয়, কলেজ সংশ্লিষ্টরা আমার মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেলে।

দেহদান প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, এই দানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসা বিজ্ঞানে খানিকটা সহযোগিতা করা। আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো আমার ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কী শিখবে? আমার এই সিদ্ধান্ত বা ঘোষণার ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায়, সেটাও আমার সার্থকতা।

আরও পড়ুন: রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন তৃপ্তি

উল্লেখ্য, অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে শোবিজে পা রাখেন। ক্যারিয়ারের একযুগে অজস্র বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ