শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালাচ্ছে মিয়ানমারের সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশ ছেড়ে পালাচ্ছে মিয়ানমারের সেনারা
ভারতে পালিয়ে যাচ্ছেন মিয়ানমারের সেনাসদস্যরা।

মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের লড়াই তীব্র হওয়ায় ভারতে পালিয়ে যাচ্ছেন দেশটির সেনাসদস্যরা।

এরই মধ্যে মিয়ানমারের প্রায় ৬‘শ সেনাসদস্য প্রতিবেশী ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম–এনডিটিভি।

আরও পড়ুন: লাদাখে সেনাবাহিনীর গাড়ি নদীতে পড়ে নিহত ৯

শনিবার (২০ জানুয়ারি) সংবাদমাধ্যমটি জানায়, জান্তা সরকার ও বিদ্রোহী গ্রুপের সংঘর্ষের মধ্যে মিয়ানমারের সেনাসদস্যরা সীমান্তবর্তী রাজ্য মিজোরামের লঙ্গললাই জেলার আসাম রাইফেলস শিবিরে আশ্রয় নিয়েছেন।

শনিবার শিলংয়ে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা।

মিজোরাম সরকার এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে সতর্ক অবস্থান নেয়ার এবং সেনাসদস্যরা যেন দ্রুত নিজ দেশে ফেরত যায় সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন: নাইজারে বিদ্রোহী হামলায় ১২ সেনাসদস্য নিহত

 

এসএ/দীপ্ত নিউজ