শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

দেশে ফিরেছেন আদম তমিজী হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে ফিরেছেন আদম তমিজী হক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করে সমালোচিত হওয়া হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক দেশে ফিরেছেন।

সোমবার (১৩ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আদম তমিজী হক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও দেশে আসার বিষয়টি তুলে ধরে লিখেছেন, বিমান বন্দরে পৌঁছানোর পর আমাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়নি এবং পরিবর্তে স্বাভাবিকভাবে যেতে বলা হয়েছিল। বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে একটি অফিসে ৩ ঘণ্টা বসিয়ে রেখেছিল। সেখানে অফিসাররা আমাকে সঙ্গ দেয় এবং ভদ্রভাবে কথা বলেন। এরপর সৌজন্য সহকারে আমাকে বের হতে দেয়।

সেপ্টেম্বরে তমিজী হক ফেসবুকে ঘোষণা করেন, গাজীপুরের একজন প্রতিমন্ত্রী তার ব্যবসা বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন, তাকে তার ব্যবসার সুরক্ষার জন্য বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করছেন।

তারপরে তিনি ফেসবুকে একাধিক লাইভ করেন। যেখানে তিনি তার পাসপোর্ট পুড়িয়ে দেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্ব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। পরে তাকে তার দলীয় পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয় এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তাকে বরখাস্ত করে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ