শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

দেশে ঢুকে আবার ফিরে গেলেন শাবনূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে ঢুকে আবার ফিরে গেলেন শাবনূর

পরিবার নিয়ে প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকছেন নায়িকা শাবনূর । এর মধ্যে কোনো কাজ থাকলে দেশে আসেন, নয়তো আসেন না। কিন্তু এবারও দেশে এসেছিলেন শাবনূর। এতটাই চুপিসারে এসে ঘুরে গেছেন কে, কাউকে বুঝতেও দেননি। অবশ্য, কেনই বা বুঝতে দেবেন; এমন ভালো পরিস্থিতিতেও ছিলেন না নায়িকা।

গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় শাবনূর জানান, তার অসুস্থ মা কে নিয়ে যেতেই ঢাকায় এসেছিলেন শাবনূর। তা আবার খুবই স্বল্প সময়ের জন্য। মাত্র আট ঘণ্টা ঢাকায় অবস্থান করেন নায়িকা।

শাবনূর বলেন, ‘এক মাস ধরে আম্মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ঢাকার বড় বড় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়েছেন। তাতে কাজ হয়নি, আম্মার অসুস্থতা আরও বাড়তে থাকে। আম্মার নিউমোনিয়া হয়েছে। ২৮ মার্চ এমন অবস্থা হয়েছিল, আম্মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলছেন। আমি সেদিন রাতেই অনেক কষ্টে টিকিট পেয়ে যাই, একা– এক কাপড়েই রওনা হই। পুরোটা সময় যে কীভাবে কেটেছে বোঝাতে পারব না।’

নায়িকা বলেন, ‘ঢাকায় চিকিৎসকেরা একের পর এক শুধু আম্মার টেস্ট করাতে বলছেন। একপর্যায়ে হাসপাতালে ভর্তি করাতেও বললেন। কিন্তু এ অবস্থায় আমি কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে ভরসা পাচ্ছিলাম না। আমি আম্মাকে দেশে রাখব না। এসেই তাকে নিয়ে উড়াল দেব। শুনেছি, আম্মারও কষ্ট হচ্ছিল। এসেই কয়েক ঘণ্টার মধ্যে তাড়াহুড়ো করে আম্মার লাগেজ গুছিয়ে আবার উড়াল দিলাম।’

তিনি আরও জানালেন, সিডনি ফেরার সঙ্গেই তার মাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরদিন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হতেও শুরু করে। তার মা এখন পুরোপুরি সুস্থ– জানিয়েছেন নায়িকা।

ইএ