শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশের ৮৫ গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের ৮৫ গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, পিরোজপুর, ভোলা ও শরীয়তপুরের ৮৫টি গ্রামের বাসিন্দা রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তারাবির নামাজ আদায় ও সেহরি খাওয়ার মধ্যদিয়ে শনিবার (১ মার্চ) থেকে প্রথম রোজা রেখেছেন তারা।

চাঁদপুরের ৩৫টি গ্রাম, শরীয়তপুরের ৩০টি, পিরোজপুরের ১০টি ও ভোলার ১০টি গ্রামের মানুষ রোজা পালন করছে আজ। সুরেশ্বর দরবার শরীফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ ও সাদ্রা দরবার শরীফের অনুসারী তারা।

এ বিষয়ে সুরেশ্বর দরবার শরিফের গদিনশীল পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী সুরেশ্বরী বলেন, আমরা শুধু ঈদ না সবরকম ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। আমরা আগামীতেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসবগুলো পালন করবো।

 

এসএ