শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুয়াশাচ্ছন্ন সকালের দৃশ্য ধারণ করেছেন জান্নাতুল আউলিয়া

পৌষের শুরুতেই শীতের আমেজ চুয়াডাঙ্গাতে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ না থাকায় এবং উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়া ও একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার কারণে তীব্র শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ।

শনিবার (৯ ডিসেম্বর) ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস । এতে শীতের তীব্রতার কারণে কর্মজীবী মানুষের কাজে যেতে বেগ পেতে হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানিয়েছেন, গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা অনেক কমে গেছে। রোদের থাকলে ও উত্তরের হিমেল হাওয়ার গতিবেগ বেশি থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তিনি আরো জানান, সামনের দিন গুলোতে শীতের তিব্রতা আরো কমে আসবে।

জান্নাতুল আওলিয়া/মোরশেদ আলম/দীপ্ত নিউজ