দীপ্ত নিউজ
জাতীয়

দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সুখবর

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সুখবর
ছবি: সংগৃহীত

‘দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে‘ — বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলায় মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ‘৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিল‘-এ টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম–ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ধর্মমন্ত্রী উল্লেখ করেন, এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।