শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

দেশের আকাশে ধরা দিল ‘গোলাপী চাঁদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশের আকাশে ধরা দিল ‘গোলাপী চাঁদ’
ঢাকার আকাশে "পিঙ্ক মুন"। ছবি: সুমাইয়া আক্তার

আজ এপ্রিল মাসের প্রথম পূর্ণিমা। এ চাঁদকে “পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ” বলা হয়ে থাকে। সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে দেখা মিলল এই গোলাপি বর্ণের চাঁদ।

বুধবার (২৪ এপ্রিল) সূর্যাস্তের পর থেকে পরবর্তী দুই ঘণ্টা পর্যন্ত (আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে) এ চাঁদ দেখা গেছে।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রশাসনিক ভবন থেকে গোলাপী চাঁদ দেখতে ছাদে স্থাপন করা হয় শক্তিশালী টেলিস্কোপ। এসময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশি বড় ও উজ্জ্বল দেখা যায় বলে জানান দর্শনার্থীরা।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর অবস্থান করে, তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। এ সময় চাঁদ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে আলোকিত দেখায়। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অত্যন্ত সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাসের শক্তির কারণে অনেক সময় চাঁদের রঙের দৃশ্যমান পরিবর্তন দেখা যায়।

প্রসঙ্গত, নাম গোলাপি হলেও এপ্রিলের পূর্ণ চাঁদের রঙ পুরোপুরি গোলাপি নয়। কোথাও কোথাও কমলা রঙেরও দেখা যেতে পারে। তবে এক পর্যায়ে চাঁদটি উজ্জ্বল সাদা রঙ ধারণ করবে।

উল্লেখ্য, প্রতি বছরের এপ্রিল মাসে এই দুর্দান্ত মহাজাগতিক ঘটনা ঘটে।

 

এসএ/দীপ্ত সংবাদ