মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এক দফা দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সাত দিনের মাথায় আবারও মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

রবিবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর থেকে রাজধানীর গ্রাহকরা মোবাইলে ফোরজি ইন্টারনেট সেবা পাচ্ছেন না।

একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা বলেন, ফোরজি সেবা বন্ধের নির্দেশনা তাদের কাছে এসেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোরজি নেটওয়ার্ক বন্ধ থাকবে।

উল্লেখ্য, ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

প্রসঙ্গত, শনিবার (৩ আগস্ট) অপারেটরদের ফেসবুক ও মেসেঞ্জারের মতো সামাজিক মিডিয়া ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর ছয় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More