শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
জাতীয়

দেশত্যাগের পর আপাতত যেখানে থাকছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশত্যাগের পর আপাতত যেখানে থাকছেন শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে সোমবার (৫ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের নাগরিক তার বোন রেহানা।

প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে আপাদত ভারতে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতের নয়াদিল্লির গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। বর্তমানে দিল্লিতেই রয়েছেন তিনি।

ডেইলি সান জানিয়েছে, যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ডেইলি সানের বরাতে মঙ্গলবার (৬ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাজ্যের অনুমতি না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভারতেই থাকছেন শেখ হাসিনা। আর এই সময়ের মধ্যে তাকে ভারত সর্বাত্মক লজিস্টিক সহায়তা দেবে। তবে তাকে ভারতে সাময়িকভাবে থাকার অনুমতি দিয়েছে দেহস্তির সরকার।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার।

 

এসএ/দীপ্ত সংবাদ