শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

দেবের পর এবার রুক্মিণীর ফেসবুক পেজ হ্যাকড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেবের পর এবার রুক্মিণীর ফেসবুক পেজ হ্যাকড
ছবি: সংগৃহীত

টালিউড অভিনেতা দেবের পর এবার তার প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। তার ফেসবুকে প্রায় ২০ লাখ ফলোয়ার রয়েছে। অভিনেত্রী তার ফেসবুক মূলত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ ও ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে ব্যবহার করেন।

এর আগে দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাকড হয়। তখন বেশ কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

রুক্মিণী মৈত্র শেষ পোস্ট করেন প্রায় মাস খানেক আগে। অভিনেত্রী তার মালদ্বীপ ভ্রমণের ছবি থেকে একটি ছবিকে বাছাই করেই প্রোফাইল পিকচার করেন। তবে সোমবার (২২ মে) হঠাৎই তার প্রোফাইল থেকে একটি সম্প্রদায়ের ধর্মীয় নানা রিলস্ শেয়ার করা হয়। তাতেই তিনি বুঝতে পারেন হ্যাকড হয়েছে তার প্রোফাইল।

রুক্মিণী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমার ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আপনাদের কাছে কোনো ধরনের মেসেজ গেলে কোনো উত্তর দেবেন না, যতক্ষণ না আগামী কোনো নোটিস দিচ্ছি।’

 

এফএম/দীপ্ত নিউজ