শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে পড়েছে। ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রমের পরই রাত ১২টার দিকে শক্তি হারায় ঝড়টি।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরউত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More