শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দুর্ঘটনা কবলিত অটোরিকশায় মিলল গাঁজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুর্ঘটনা কবলিত অটোরিকশায় মিলল গাঁজা

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি এলাকায় দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা থেকে বের হয়ে এসেছে গাঁজা। এ ঘটনায় বুধবার (৩১ মে) সোনাগাজী মডেল থানায় মামলা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আজ আদালতে সোপর্দ করা হবে।

সোনাগাজী মডেল থানার এসআই মো. মাহবুব আলম সরকার ঘটনাস্থলে গিয়ে আবদুর রহমান সুমন (৩৫) ও মো. জাকির হোসেন (৩০) কে গ্রেপ্তার ও ২ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।

পুলিশ সূত্র জানায়, দুই ব্যক্তি সিএনজিযোগে ১০ কেজি গাঁজা নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ মঙ্গলকান্দি এলাকার কাজিরহাট রোডের নতুন বাজার নামক স্থানে জাকারিয়া হুজুরের দোকানের সামনে গাড়ীটি দুর্ঘটনার কবলিত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধারের সময় গাঁজা পেয়ে চালক ও অপরজনকে আটক করে পুলিশে খবর দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আইয়ুব খাঁন জানান, আজ বুধবার গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হবে।

 

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ