শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
প্রবাস

দুবাইতে রেমিটেন্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দুবাইতে রেমিটেন্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যেগে রেমিটেন্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনার আয়োজন করা হয়।

শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এ সময় তিনি উন্নত–সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বৈধপথে রেমিট্যান্স প্রেরণর আহ্বান জানান। তিনি আরো বলেন এতে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে,তার সঙ্গে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি তরান্বিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, সিআইপিদের সংবর্ধনার পাশাপাশি রেমিট্যান্স প্রেরণকারীদেরকে সম্মাননা প্রদান নিঃসন্দেহে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করবে। অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসনের পর দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া তাদের জন্য আরো টেকসই ভবিষ্যৎ নির্মাণেও সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট ৭৫ জন ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে নিয়মিত ভাবে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরীতে মোট ৫১ জনকে এই রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।

 

হৃদয়/ সুপ্তি/ দীপ্ত সংবাদ