দীপ্ত নিউজ
ক্রিকেট

দুপুরে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুপুরে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান

 

বিশ্বকাপে সেমির সম্ভাবনা ধরে রাখতে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান।

শুক্রবার (৩ নভেম্বর) লখনৌর অটল বিহারী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেম সময় বেলা আড়াইটায়।

ব্যাট, বল আর ফিল্ডিংয়ে নৈপূণ্য দেখিয়ে ভারত বিশ্বকাপের সেমিতে ওঠার সম্ভাবনা জাগিয়েছে আন্ডারডগ আফগানিস্তান। অন্যদিকে চলতি আসরের অন্যতম চমক নেদারল্যান্ডস।

বাংলাদেশ, ভারত আর নিউজিল্যান্ডের কাছে হারলেও ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তশালী দলকে হারিয়েছে আফগানিস্তান। সামন পয়েন্ট নিয়েও রানরেটের কারণে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে পাকিস্তানের পরেই তাদের অবস্থান। এখন পাহাড় সমান আত্নবিশ্বাস নিয়ে নেদারল্যান্ডস বধের পরিকল্পনা করছেন রশিদ–নবীরা।

পরিসংখ্যানেও এগিয়ে আফগানরা। নেদারল্যান্ডসের সাথে মুখোমুখি হওয়া সবশেষ ৯ ওয়ানডের ৭টিতেই জয় পেয়েছে হাশমতউল্লাহ বাহিনী।

এদিকে ৬ ম্যাচে ৪ হার আর দুই জয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে আছে নেদারল্যান্ডস। আসরে উড়ন্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা আর সবশেষ বাংলাদেশকে হারিয়ে বেশ ফুরফুরে আছে অ্যাডওয়ার্ডস বাহিনী।

 

এসএ/দীপ্ত নিউজ