দীপ্ত নিউজ
বরিশাল সিটি

দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা
ছবি: ফুটেজ থেকে নেওয়া।

পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ন ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখায় দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বেশ কিছু বিক্রয় অযোগ্য ঔষধ জব্দ করা হয়।

সোমবার (২৯ মে) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এ জরিমানা আদায় করেন। এসময় পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, মেয়াদ উত্তীর্ন ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখায় ফেরিঘাট এলাকার রাকিব মেডিকেলের মালিককে ২০ হাজার ও মা বাবার দোয়া মেডিকেলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

মো.ইমরান/এফএম/দীপ্ত নিউজ