শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দুই জেলায় সড়কে ঝরল ৫ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুই জেলায় সড়কে ঝরল ৫ প্রাণ

বাগেরহাট ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সকালে দুর্ঘটনায় মারা গেছেন তারা।

বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকচাপায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। সকালে খুলনা–মোংলা মহাসড়কের উপজেলার চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোংলাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে নেয়া হল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।

নিহতরা হলেন– বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝননিয়া গ্রামের রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল (৪৫), একই গ্রামের ইকলাস মোড়লের ছেলে মো. আজাদ (৩৫) ও কুমরাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. মনি (৪৫)।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) বাবুল আক্তার জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যার ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময়ে ট্রাক চালক গাজী সাফায়েত হোসেন এবং ট্রাকটি জব্দ করা হয়।

ময়মনসিংহ সদরের আলালপুরে বাস ও সিএনজি–চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

 

এজে/দীপ্ত সংবাদ