শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দুইদিনেও উদ্ধার হয়নি বান্দরবান থেকে অপহৃত ২৬ শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুইদিনেও উদ্ধার হয়নি বান্দরবান থেকে অপহৃত ২৬ শ্রমিক

বান্দরবানের লামার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি এলাকা থেকে অপহৃত ২৬ জন রাবার শ্রমিককে দুইদিনেও উদ্ধার করা যায়নি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মুঠোফোনে অপহরণকারীরা অপহৃতদের মুক্তিপণ বাবদ জনপ্রতি ৫০ হাজার টাকা দাবি করেছে বলে জানা গেছে।

অপহৃতরা ফোরকান, শাহজাহান, নুরু মোহাম্মদ কোম্পানি, আহসান উল্লাহ কোম্পানি, হুমায়ুন কোম্পানি ও সোনামিয়া কোম্পানির রাবার বাগানে ট্রেপারের কাজ করতেন।

অপহৃত শ্রমিক সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

এদিকে অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গম মুরুংঝিরি এলাকার সন্ত্রাসীরা ৬ টি রবার বাগানে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে সেখানে কর্মরত ২৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় গহীন অরণ্যে। এদিকে প্রকাশ্যে সশস্ত্র সন্ত্রাসীরা শ্রমিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার পর মুরুংঝিরি আশপাশের গোয়ালমারা, মংবিচর ও তীরেরডেবা এলাকার লোকজন আতঙ্কে রয়েছেন জানিয়েছেন এলাকাবাসী। এরপর অপহৃত শ্রমিকদের বাগান মালিক ও পরিবারের সদস্যদের নিকট মুক্তিপণ দাবি করে তারা।

মুরুংঝিরি এলাকার রাবার বাগানের মালিক মো. শাহাজাহান বলেন, সন্ত্রাসীরা ৬টি বাগান থেকে ২৬ জনকে অপহরণ করেছে। এর মধ্যে আমার বাগান থেকে ১২ জনকে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা অপহরণের শিকার এক শ্রমিকের মুঠোফোন থেকে ফোন করে প্রত্যেক শ্রমিকের জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে দাবি করেছে।

লামা থানার ওসি শাহাদাৎ হোসেন জানিয়েছেন, কয়েকটি রবারবাগান থেকে ২৬ জন শ্রমিককে অপহরণের ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি উদ্ধার অভিযানে নেমেছে। এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথম দিকে দুই দফায় ১০ জনের বেশি শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে অপহৃতরা মুক্তি পান।

ক্যমুই/আল