// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

‘দুঃস্বপ্নের রাত, জীবনে প্রথম জব পেয়েও ভেরিফিকেশনে বাদ পড়লাম’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন আব্দুল কাইয়ুম।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫–এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন আব্দুল কাইয়ুম। কিন্তু পুলিশ এবং এনএসআই ভেরিফিকেশনে তিনি বাদ পড়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সহকারী শিক্ষকদের নিয়োগপত্র জারির আদেশ জারি হলেও তালিকায় আব্দুল কাইয়ুমের নাম নেই।

বৃহস্পতিবার রাতে হতাশ ও ক্ষুব্ধ আব্দুল কাইয়ুম নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘একটা দুঃস্বপ্নের রাত। আমার জীবনের সবচেয়ে বড় ট্রমা মনে হয় আজকে পেলাম। যোগ্যতা দিয়ে জীবনের প্রথম জব পেয়েও ভ্যারিফেকেশনে বাদ পড়লাম।’

আব্দুল কাইয়ুম আরও লিখেন, ‘কি কারণ কিছুই জানি না। আমি রাষ্ট্রের কাছে এটার জবাবদিহিতা চাই। এই রাষ্ট্র আমাদের তরুণদের আর কত ট্রমা দিবে?’

আব্দুল কাইয়ুম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি ফেনী জেলার বাসিন্দা।

এদিকে, শুধু আব্দুল কাইয়ুম নয়, ২৭ জেলার পাঁচ শতাধিক প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়ে বাদ পড়েছেন। তারা কেন বাদ পড়েছেন, কারণ কী, তাও জানায়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More