শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

দীপ্ত প্লে-তে মুক্তি পেল ‘ইউএনও স্যার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দীপ্ত প্লে-তে মুক্তি পেল ‘ইউএনও স্যার’
প্রিমিয়ারে নির্মাতা সৈয়দ শাকিল, দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

 

পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার‘ মুক্তি পেয়েছে ‘দীপ্ত প্লে‘‌তে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দীপ্ত টিভি কার্যালয়ে সৈয়দ শাকিল পরিচালিত এই ওয়েব ফিল্মের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

‘শুধু প্রেমে নয়, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’ সেই দেশপ্রেম নিয়ে দীপ্ত প্লে‘র পর্দায় হাজির জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ওয়েব ফিল্ম–এর ইউএনও চরিত্রে ধরা দিলেন ‘আইকম ম্যান‘ খ্যাত এ অভিনেতা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত হচ্ছে অ্যানিমেশন সিনেমা

দীপ্ত টিভির উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ফিল্মটির শিল্পী ও কলাকুশলীরা বিশেষ প্রদর্শনীতে অংশ নেন। ফিল্মটির সাফল্যের ব্যাপারে আশাবাদী শিল্পীরা।

ইউএনও স্যার ফিল্মটির বিশেষ প্রদর্শনীর মুহূর্ত।

ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি কর্মকর্তা কী করতে পারেন, সেই গল্পই তুলে ধরেছেন নির্মাতা। আহসান হাবিবের গল্পে চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন।

অপূর্ব ছাড়াও ‘ইউএনও স্যার‘-এ অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুঁইয়াসহ অনেকে।

উল্লেখ্য, ‘ভিশন‘ নিবেদিত ফিল্মটি প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।

 

এসএ/দীপ্ত সংবাদ