শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজধানী

দীপ্ত টিভির সাবেক বার্তা প্রধান ইব্রাহিম আজাদ মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দীপ্ত টিভির সাবেক বার্তা প্রধান ইব্রাহিম আজাদ মারা গেছেন

দীপ্ত টিভি‘র সাবেক বার্তা প্রধান ইব্রাহিম আজাদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

রবিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় রাজধানী ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র এই সাংবাদিক।

ইব্রাহিম আজাদ বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ১ সপ্তাহ আগে তাঁর হার্টে একটি রিং পড়ানো হয়েছিল।

আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

পেশাজীবী হিসেবে ইব্রাহিম আজাদ কর্মজীবন শুরু করেন প্রিন্ট মিডিয়ায়। ভোরের কাগজ, প্রথম আলো, ইটিভি, দীপ্ত টিভি, এখন টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে তিনি নানা পদে কাজ করেছেন।

 

এসএ