দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ, সম্পাদক বাবু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে মাসুদ আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ ওয়াদুদ করিম বাবু পুনরায় নির্বাচিত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) ভোট প্রাপ্তির শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লুৎফর রহমান নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।

বিজয়ী কমিটির সহ–সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। অর্থ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাহাঙ্গীর আলম। সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী। ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ আব্দুর রফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লুৎফর রহমান বলেন, বুধবার সকাল দশটা থেকে বিরামহীন ভাবে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন । পরে সকল প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ভোট প্রাপ্তি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

সভাপতি পদে দুজন, সহ–সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহ–সাধারণ সম্পাদক পদে দুইজন, ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মচারী ইউনিয়নের ৯৮ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করেন ।

আরও পড়ুন: দিনাজপুরের ১৬ কলেজে পাস করেনি কেউ

সুলতান/মোরশেদ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More