শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুর বিরলে হত্যা মামলা প্রধান আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুর বিরলে হত্যা মামলা প্রধান আসামী গ্রেপ্তার

 

দিনাজপুর বিরলের ভদ্রবাজারের নৈশ্য প্রহরী কৃষ্ণকান্ত রায় ওরফে জোনাকু হত্যা মামলার প্রধান আসামী সুভাষ চন্দ্র রায় ওরফে কাইচালু (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ আগস্ট) দুপুরে বিরল থানার ওসি রেজাউল হাসান হত্যা মামলা মুল হোতাকে গ্রেপ্তারের সংবাদ নিশ্চিত করেছেন ।

গ্রেপ্তাররকৃত মুল হত্যাকারী কাইচালু দিনাজপুর জেলা বিরল থানা ১২ নং রাজারামপুর ইউনিয়নের আজিমপুর.ধনেশ মেম্বার পাড়া গ্রামের বৈদ্যনাথ রায়ের ছেলে।

বিরল থানার ওসি বলেন , শনিবার (৫ আগস্ট) বিকেলে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামী কাইচালুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামীর তথ্য মোতাবেক এই হত্যাকান্ডে ব্যবহৃত ছুড়িটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। কাইচালুকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে তার স্বীকারোক্তি মূলক জবানবন্দী ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক লিপিবদ্ধ করা হয়।

ওসি আরো জানান, এই হত্যাকান্ড ঘটানোর প্রায় ১মাস পূর্বেই হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি কাইচালু তৈরী করে নিজের কাছে রাখে। হত্যার শিকার নৈশ্য প্রহরীর সাথে পূর্বের একাধিক বিষয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে সুযোগের অপেক্ষায় থেকে ঘটনার রাতে তার আরো একজন সহযোগীকে সঙ্গে নিয়ে এই হত্যা কান্ডটি সে সংঘটিত করেছে বলে পুলিশ দাবি করেন।

ওসি আরোও জানান, হত্যা মামলাটি তদন্তাধীন থাকায় বিরোধের বিষয়গুলি ও সহযোগী অপর আসামীর নাম এই মুর্হুতে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে উক্ত আসামী একজন মাদকসেবী, মাদক কারবারি ও সিচকে চুরির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছেন ।

উল্লেখ যে , গত ২৮ জুলাই ২০২৩ তারিখ রাত্রি অনুমান ০৪.০০ ঘটিকার সময় (ফজরের নামাজের পূর্বে) বিরল থানাধীন ১২নং রাজারামপুর ইউনিয়নের ভদ্রবাজারের নাইট গার্ড কৃষ্ণকান্ত রায় ওরফে জোনাকুকে অজ্ঞাতনামা হত্যাকারী ধারালো অস্ত্রদ্বারা গলা কেটে নিহত করে মরদেহ ফেলে রেখে চলে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে যাদব চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শায়লা/ দীপ্ত নিউজ