শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

দিনাজপুরে সালিশি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

আদীব জামাল
আদীব জামাল
দিনাজপুরে সালিশি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক সালিশ বৈঠকে উত্তেজিত হয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওয়াসিম আলী (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিবারমপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের করা হয়েছে আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে ।

নিহত ওয়াসিম খানপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে। আহতরা হলেন– একই গ্রামের দেলোয়ার হোসেন (৩২), দবিরুল ইসলাম (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামের পারিবারিক সালিশ বৈঠকে বসে দুই পক্ষ। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ওয়াসিম আলীকে ছুরিকাঘাতে আহত করা হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহমিদা আক্তার বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। এদের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই মারা গেছে। বাঁকি দুইজন চিকিৎসাধীন রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 

সুলতান মাহমুদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ