শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আদিবাসী নিহত

আদীব জামাল
আদীব জামাল
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আদিবাসী নিহত

দিনাজপুর সদরের গোপালগঞ্জ মহাসড়কের উপরে ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাইসাইকেল আরোহী ফ্রান্সিস মুর্মু (৫৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আদিবাসী ফ্রান্সিস মুর্মু দিনাজপুর সদর উপজেলার পশ্চিম শিবরামপুর খ্রিস্টানপাড়ার সরেন মুর্মুর ছেলে।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন,  বাইসাইকেল আরোহী ফ্রান্সিস মুর্মু গোলাপগঞ্জ বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দশ মাইল টু দিনাজপুর মহাসড়কের শেখহাটি দিলীপ বাবুর  হাস্কিং মিলের সামনে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে ছুটে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী নিহত হয়।

স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘাতক ট্রাক পালিয়ে যায়।

পরে পুলিশ খবর পেয়ে নিহত লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

খবর পাওয়ার পর দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবাশীষ চৌধুরী নিহতর পরিবারের নিকট তাৎক্ষণিকভাবে ছুটে যান এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত পরিবারকে ২৫ হাজার টাকা অর্থ সহযোগিতা করেন। এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

 

 মোরশেদ আলম/দীপ্ত নিউজ