দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও মালবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে পাঁচটায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলা চাড়ারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন টাক ড্রাইভার পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আকমল হোসেন (৩৫) এবং বাস যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জান্নাতি (১২)।

স্থানীয়রাদের বরাত দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, ভোরে যাত্রীবাহী মা এন্টারপ্রাইজ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ড্রাইভার ও একজন বাসের যাত্রী নিহত হয়। আহত হয় ৯ জন। স্থানীয়রা দ্রুত আহতদের স্থানীয় দলের দরগা হাসপাতাল ও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম জানান আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ